মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
২১ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ——————

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা (রুমা)। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতি ও আন্দোলন- সংগ্রামের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। দলীয় সূত্রে জানা গেছে,রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ,সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে ।

তার নিজ এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) সেই সাথে সিরাজগঞ্জ আসনের নেতাকর্মীরা তাকে সংসদে দেখতে আগ্রহ প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে চাটমোহর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব ও পালন করেছেন। নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিলো বলে স্থানীয়রা মনে করেছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন ।

তাকে ২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী সময় থেকে আন্দোলন- সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রাখতে দেখা গেছে । রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলার মুখোমুখি হয়েছিলেন এবং ২০১৮ সালে কারা ভোগ ও করেছেন তিনি । এছাড়া তাকে কয়েকদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন । ছাত্র-রাজনীতিতে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের দুই বার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন ।

পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন,যার মধ্যে রয়েছে সদস্য,সহ-সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক পদ। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংগঠন কে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন । দলীয় কার্যক্রম বেগবান করা এবং নারী জাগরণে তার ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক ভাবে মূল্যায়িত হয়েছে। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা এই নেত্রী নানা সময় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলে ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়াননি। বিএনপির নেতাকর্মীরা মনে করেছেন,তার এই দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগই তাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের ক্ষেত্রে এগিয়ে দিয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১০

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১১

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১২

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৩

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৪

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৫

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৬

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

১৭

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

১৮

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

১৯

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

২০
বিজ্ঞপ্তি