মোঃ মিনারুল ইসলাম।
২৯ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিলেন:বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিলেন:বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ————

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয়
আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা।

আজ সোমবার (২৯ শে ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা।

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব। (এবি পার্টি)আব্দুল্লাহ আল মামুন। এনসিপি’র মোল্লা এহসান ফারুক।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী নুর হাকিম। (এবি) পার্টির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন। ইসলামী আন্দোলন মো.জহুরুল ইসলাম,
মনোনয়নপত্র জমা কালে নিজ নিজ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে।

মনোনয়নপত্র জমা শেষে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই আসনে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে সোমবার বিকাল সাড়ে ০৪:৩০ পর্যন্ত ১১ জন প্রার্থীই আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ শে ডিসেম্বর ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে (জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে চুরি হাওয়া ছাগলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ!

চাঁদপুরের শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি, কর্মচারী বরখাস্ত ও আরেকজনকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল গিলে খাচ্ছেন প্রভাবশালী: হুমকিতে কয়েক হেক্টর কৃষিজমি

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

১০

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১১

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

১২

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১৩

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১৪

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১৫

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৬

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৭

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৮

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৯

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২০
বিজ্ঞপ্তি