মোঃ হামিম রানা।
২ জানুয়ারি ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও ণীশংকৈলে রাজা টংকনাথের জমিদার বাড়ি অবহেলা অযত্নে পড়ে আছে, সংরক্ষণের অভাবে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে

ঠাকুরগাঁও ণীশংকৈলে রাজা টংকনাথের জমিদার বাড়ি অবহেলা অযত্নে পড়ে আছে, সংরক্ষণের অভাবে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে

 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ———ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক রাণীশংকৈল জমিদার বাড়ি—যা রাজা টংকনাথের রাজবাড়ি নামেও পরিচিত—আজ সংরক্ষণের অভাবে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। ব্রিটিশ আমলের জমিদারি ঐশ্বর্য ও শিক্ষিত, প্রগতিশীল নেতৃত্বের স্মারক এই স্থাপনাটি একসময় এলাকার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

১৯১৫ সালে বুদ্ধিনাথ চৌধুরীর পুত্র রাজা টংকনাথ চৌধুরী এই রাজবাড়িটি নির্মাণ করেন। রাণীশংকৈল উপজেলা সদর থেকে প্রায় ১ থেকে ১.৩ কিলোমিটার দূরে কুলিক নদীর তীরে প্রায় ১০ একর জমির উপর অবস্থিত এই স্থাপনাটি মালদুয়ার জমিদার বাড়ি নামেও পরিচিত। তবে স্থানীয়দের কাছে এটি ‘রাজা টংকনাথের বাড়ি’ নামেই বেশি পরিচিত।

রাজবাড়িটির নির্মাণশৈলীতে ভিক্টোরিয়ান অলঙ্করণ ও আধুনিক স্থাপত্যরীতির অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। বিশাল সিংহদ্বার অতিক্রম করলেই চোখে পড়ে এর নান্দনিক কারুকাজ, যা তৎকালীন জমিদারি রুচি, সামর্থ্য ও নান্দনিকতার পরিচয় বহন করে।

রাজা টংকনাথ ছিলেন তৎকালীন বৃহত্তর দিনাজপুর জেলার প্রথম বি.এ পাশ করা ব্যক্তি।

তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল-এর সদস্য ছিলেন এবং টানা ১৫ বছর জেলা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি প্রথম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও কাজ করেন।

প্রগতিশীল চিন্তাধারার মানুষ রাজা টংকনাথ রাণীশংকৈল পাইলট স্কুল ও পীরগঞ্জ পাইলট স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার এসব উদ্যোগ আজও এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয়।

স্থানীয় সচেতন মহলের দাবি, ঐতিহাসিক এই জমিদার বাড়িটি দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে ব্রিটিশ আমলের এই মূল্যবান নিদর্শন ভবিষ্যতে সম্পূর্ণরূপে হারিয়ে যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১০

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

১১

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

১৩

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

১৪

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

১৫

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

১৬

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

১৭

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

১৮

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

১৯

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

২০
বিজ্ঞপ্তি