জাকির হোসেন সৈকত।
৮ জানুয়ারি ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে টপসয়েল বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা, দুটি ট্রাক্টর জব্দ

ফরিদগঞ্জে টপসয়েল বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা, দুটি ট্রাক্টর জব্দ

 চাঁদপুর জেলা প্রতিনিধি:——–চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি ও জমির উর্বর টপসয়েল রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ট্রাক্টর মালিক আরিফ হোসেন মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো কৃষিজমি থেকে মাটি কাটবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে ব্যবহৃত দুটি অবৈধ ট্রাক্টর জব্দ করে স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মো. শফিকুর রহমানের জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, “কৃষিজমি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “কোথাও কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনা ঘটলে নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।”

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থানা পুলিশের এএসআই অরুপ রায়সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১০

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১১

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১২

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৩

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৪

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৫

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৬

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

১৭

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

১৮

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

১৯

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

২০
বিজ্ঞপ্তি