
পটিয়ায় ঈদুল মল্ল পাড়া মিনি ফুটবলটুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ঈদুল মল্ল পাড়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে ২০ টি দল অংশ গ্রহণ করে। ১৬ জানুয়ারি শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় হাজীর পাড়া এফ কে, স্পোটিং ক্লাবকে সবজার পাডার স্পাটিং ক্লাব ০১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ঈদুল মল্ল পাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাবিবুর রহমান। মোহাম্মদ শফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক মোহাম্মদ আক্কাস, প্রধান বক্তা ছিলেন পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকসাংবাদিক সেলিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আকবর হোসেন , বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, মোহাম্মদ কুসুম, কানুন রশিদ, সাইদুল ইসলাম, ইনজামান,সহ উভয় দলের টিম ম্যানেজার।

সভায় বক্তারা বলেন, খেলাধুলা থেকে নৈতিক শিক্ষা নেওয়া যায়, কারণ এটি দলবদ্ধতা, শৃঙ্খলা, নেতৃত্ব, সম্মান, অধ্যবসায়, সততা ও ন্যায্যতার মতো গুণাবলী শেখায়; জয়-পরাজয় মেনে নেওয়া এবং চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে চরিত্র গঠন করে, যা শুধু শারীরিক ও মানসিক বিকাশে নয়, বরং একজন দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও সাহায্য করে।
মন্তব্য করুন