বিশ্বজিৎ চন্দ্র সরকার।
২০ জানুয়ারি ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

 

জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ———-

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক গ্রামের মৃত নুরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪৪) এবং একই জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নুরুল আলম (৪১)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসের ভেতর থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজা ও আটক মাইক্রোবাসসহ গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি