
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ শহিদুল ইসলাম খান, সিরাজগঞ্জ প্রতিনিধি :_
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী–এনায়েতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ৬ নং বড়ধুল ইউনিয়নে দুপুর ২টায় আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী, ৬৬ সিরাজগঞ্জ-৫
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপাধ্যক্ষ মাওঃ আবু হাসেম সরকার, নায়াতে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা, অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা, মাওঃ মাহবুবুর রশিদ শামীম, সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা, জনাব মোঃ আবুল হোসেন ভূঁইয়া, অফিস সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা, জনাব মোঃ মুসা হাসেমী, সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, সিরাজগঞ্জ জেলা শাখা, মোঃ বেলাল হোসেন, সংগঠক, জাতীয় যুব শক্তি, সিরাজগঞ্জ জেলা, মনিরুজ্জামান মনি, আহবায়ক, জাতীয় যুব শক্তি, বেলকুচি উপজেলা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুস ছামাদ মন্ডল, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬নং বড়ধুল ইউনিয়ন।
সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান, উন্নয়ন পরিকল্পনা ও জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা সুশাসন, নৈতিক নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, এলাকাবাসী চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রত্যাশা করে এবং পরিবর্তনের পক্ষে জনমত তৈরি হচ্ছে বলে দাবি করেন।
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬নং বড়ধুল ইউনিয়ন শাখা।
মন্তব্য করুন