মো: হামিম রানা
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসলামী ছাত্রশিবিরের ৪৯ বছর পূর্তি উপলক্ষে রাণীশংকৈলে র‍্যালি অনুষ্ঠিত।

ইসলামী ছাত্রশিবিরের ৪৯ বছর পূর্তি উপলক্ষে রাণীশংকৈলে র‍্যালি অনুষ্ঠিত।

মো: হামিম রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আদর্শভিত্তিক ছাত্রসমাজ গঠন ও নৈতিক শিক্ষার আহ্বান জানিয়ে আয়োজিত এ র‍্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে র‍্যালিটির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাদিকুল ইসলাম মুন্না। ব আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সাহাজালাল জুয়েলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির দীর্ঘ ৪৯ বছর ধরে আদর্শবান, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অনৈতিকতা থেকে দূরে রেখে কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত ও আদর্শভিত্তিক রাখতে ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ ও মানবকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
শেষে শান্তিপূর্ণভাবে র‍্যালি ও কর্মসূচি সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে চুরি হাওয়া ছাগলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ!

চাঁদপুরের শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি, কর্মচারী বরখাস্ত ও আরেকজনকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল গিলে খাচ্ছেন প্রভাবশালী: হুমকিতে কয়েক হেক্টর কৃষিজমি

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

১০

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১১

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

১২

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১৩

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১৪

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১৫

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৬

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৭

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৮

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৯

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২০
বিজ্ঞপ্তি