
রায়পুরে বিএনপি জামায়াতের সংঘর্ষের পর উত্তেজনা প্রমশনের যৌথ সাংবাদিক সম্মেলন
লক্ষ্মীপুর জেলা বিশেষ প্রতিনিধিঃ——লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নে বিএনপি ও জামায়াতের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার পর উত্তেজনা প্রশমনে যৌথ সংবাদ সম্মেলন করেছে দুই দল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় রায়পুর পৌর শহরের ‘ফুডল্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট’-এ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রবিবার কেরোয়া ইউনিয়নের মালিবাড়ি এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর রায়পুর থানার ওসি শাহীন মিয়ার উপস্থিতিতে উভয় পক্ষ আলোচনায় বসে এবং শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছায়। সমঝোতার অংশ হিসেবে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ ও সহিংস কর্মকাণ্ড এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি বলেও সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মোল্লা ও ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন মৃধা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইউনুস, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলমগীর হোসেন আলোসহ উভয় দলের স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন