
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ———জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা এলাকায় যমুনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা আহরণের দায়ে তিন জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. মাহামুদুল ইসলাম।
অভিযানকালে জাটকা আহরণের সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত কারেন্ট জালসহ অবৈধ মালামাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
প্রশাসন সূত্র জানায়, নদীতে জাটকা সংরক্ষণ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে একই দিন দেওয়ানগঞ্জ বাজার এর দুধের বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

মন্তব্য করুন