স ম জিয়াউর রহমান
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির!

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকেঃ———-চট্টগ্রাম নগরের বহু পুরনো পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়। গতকাল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদফতর কার্যালয়ে পাহাড় কাটার ওপর শুনানি শেষে এ জরিমানা করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। এর আগে গত সোমবার অধিদফতরের টিম পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতরের নগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘ চট্টগ্রাম
নগরের কোতোয়ালি থানার জামালখানের জয় পাহাড় আবাসিক এলাকায় নিয়মবহির্ভূতভাবে পাহাড় কাটে বিপিসি। ঘটনাস্থল পরিদর্শন ও শুনানি শেষে মঙ্গলবার দুপুরে বিপিসিকে নয় লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়। এ ছাড়া কর্তনকৃত স্থান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অনুমোদন ব্যতীত কোনও ধরনের দৃশ্যমান পাহাড় বা টিলা কাটা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়।’

পরিবেশ অধিদফতরের শুনানিতে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। শুনানিতে জুবায়ের হাসান দাবি করেন, সুরক্ষা দেয়াল নির্মাণের জন্য কিছু মাটি কাটা হয়েছিল। পাহাড় কাটা হয়নি। জরিমানার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পরিদর্শন টিমের প্রতিবেদনে বলা হয়েছে, কোতোয়ালি থানার জয় পাহাড়ের মাটি কাটা হয়েছে। যে পরিমাণ জমি কাটা হয়েছে এর দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮ ফুট ও উচ্চতা ৮ ফুট। মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি অপসারণের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী, প্রতি ঘন ফুট ১০০ টাকা হারে ক্ষতিপূরণ নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

এদিকে জয় পাহাড় কাটা ও জরিমানা নিয়ে সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান। তিনি বলেন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর বিপিসিকে জরিমানা করে দায় এড়াতে চাচ্ছে। তিনি বিপিসিকে জরিমানা করার সাথে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান। এছাড়াও বিপিসি কাজ বন্ধ করার পাশাপাশি পাহাড়ের পূর্বের অবস্থা বা দৃশ্য ফিরিয়ে আনতে হবে। বিষয়টি পূরণ না হলে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স মনে করবে বিপিসি ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে যোগসাজশ রয়েছে এবং এটা মাননীয় পরিবেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১০

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১১

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১২

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৩

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৪

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৫

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৬

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

১৭

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

১৮

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

১৯

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

২০
বিজ্ঞপ্তি