শাকিল হোসেন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ইয়াবা সহ নারী আটক

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:———-গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইয়াবা বিক্রির সময় আরজিদা বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনগণ। শনিবার বিকেলে উপজেলার চন্দ্রা ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে একটি ভাতের হোটেল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক আরজিদা বেগম রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হেতম কান্দি গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বুলু মিয়া। বর্তমানে তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। শনিবার বিকেলে ইয়াবা বিক্রির সময় স্থানীয় জনগণ তাকে আটক করে এবং বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে আসে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো: জামিল হোসেন জানান, স্থানীয় জনগণ ইয়াবাসহ এক নারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি