মিজানুর রহমান।
১২ মার্চ ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুর চরভদ্রাসনে মাদক ব্যবসায়ী রব বেপারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন

 

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ———ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একাধিক মামলার আসামি রব বেপারীর (৪০) বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১১ই মার্চ) সন্ধা রাত ৭ টার সময় উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী নতুন দোকানের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে “রব বেপারী (৪০), পিতাঃ আইয়ুব বেপারী ও তার সহযোগীরা” এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, মাস্তানি, মারধর, দেশী অস্ত্র দিয়ে হুমকি- ধামকি, সহ নানা অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা। এসব ঘটনার কারণে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারেন না এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন।

“মানববন্ধনে, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মোল্লা, “উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক কুদ্দুস আলী, মুসলেম মোল্লা- বলেন, “রবের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে, সে ভয়ংকর মাস্তান, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, সহ নানান অপকর্মের সাথে জড়িত, এলাকাতে মাদকের ত্রাস সৃষ্টি করেছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে, প্রতিবাদ করলে অস্ত্রের ভয় দেখায়, এছাড়া পদ্মা নদীতে জেলেদের কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে টাকা আদায় করে, আমরা প্রশাসনের কাছে তার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। “এ সময় মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা ও স্থানীয়রা আরও জানান, এভাবে চলতে থাকলে এলাকার আইন- শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটবে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

“এই বিষয়ে ৪ নং গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, “মানববন্ধনের ব্যাপারে অবগত আছি। মাদক, সন্ত্রাসের ব্যাপারে কোন ছাড় হবে না, জিরো টলারেন্স,। ”
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মানববন্ধনের ব্যাপারে কিছু জানি না, চরভদ্রাসর থানায় কেউ অভিযোগ করে নাই, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

“রব বেপারী ও তার সহযোগী সঙ্গবদ্ধ চক্র তাদের এসব ঘটনার কারণে সাধারণ মানুষ কেউ প্রাণের ভয়ে মুখ খুলতে পারছেন না, এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রশাসনের কাছে তার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।”

রব ব্যপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি