মনির হোসেন।
১৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল

যশোর জেলা প্রতিনিধি :- শুক্রবার রাতে যশোরের মণিহার এলাকায় একটি পরিবহন থেকে উদ্ধার করা বস্তার মধ্যে ছিলো উচ্চমাত্রার নেশা জাতীয় দ্রব্য ক্রিস্টাল আইস তৈরীর কাঁচামাল। যার নাম এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড)।

এই দ্রব্য বহনকারী নারী শাপলা খাতুন স্বপ্না (২৮) প্রথমে এই বিষয়ে কিছু জানেন না বলে অস্বীকার করলেও পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন এটি ক্রিস্টাল আইস তৈরীর কাঁচামাল। ৬০ হ্জাার টাকা মূল্যের একটি মোবাইল ফোনের বিনিময়ে তিনি ওই মাদক তৈরীর কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবির এস আই এসআই অলক কুমার দে বলেছেন, শুক্রবার রাতে তিনি গোপন সূত্রে সংবাদ পান সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ঈগল পরিবহনের একটি বাসে মাদক দ্রব্য বহন হচ্ছে। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে তিনি একটি টিম নিয়ে সেখানে যান এবং পরিবহনের বক্স তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা তিনটি প্যাকেট দেখতে পান।

সেই সাথে আটক করা হয় বহনকারী শাপলা খাতুন স্বপ্নাকে। পুলিশ ওই প্যাকেট দেখতে পেয়ে তার মধ্যে কী জাতীয় দ্রব্য আছে তা অনুমান করতে পারেনি। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও কিছু বলতে পারেননি। বস্তাসহ তাকে রাতেই নেয়া হয় ডিবি কার্যালয়ে।

তিনি বলেছেন, তিনটি প্যাকেট খুলে তার মধ্যে ছোট ছোট আরো ২৫টি প্যাকেট পাওয়া যায়। ওই নারীর কাছ থেকে কোন তথ্য না পেয়ে ডিবি পুলিশ সিদ্ধান্ত নেয় ওই দ্রব্য গুলোর ল্যাবটেস্ট করা হবে। রাতে আরো জিজ্ঞাসাবাদ করা হলে ওই নারী স্বীকার করেন ওই দ্রব্য গুলো ক্রিস্টাল আইস তৈরীর কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) আছে। স্বপ্না জানিয়েছেন, আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ওই মালামাল গুলো চট্টগ্রামের অলংকার মোড়ে পৌছে দেয়ার কথা বলে।

বিনিময়ে তিনি পাবেন ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসেট। আজমল হোসেন লাল্টুর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় বলে তিনি জানিয়েছেন। মোবাইল ফোনের বিনিময়ে তিনি ওই মাদক তৈরীর কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।

চট্টগ্রামের একটি কারখানায় ক্রিস্টাল আইস নামক উচ্চমাত্রার নেশা জাতীয় পণ্য তৈরী হয়ে থাকে। সেখান থেকে সারা দেশে ওই ক্রিস্টাল আইস সরবরাহ হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এসআই অলোক কুমার দে আরো বলেছেন, এই ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে কোতয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। স্বপ্নাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর আজমল হোসেন লাল্টুকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি