চয়ন কুমার রায়।
১৭ মার্চ ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে জামিনের পরেই জেল গেটে ফের আটক ইউপি চেয়ারম্যান বিপ্লব

 

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ———–লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জামিনে মুক্তি পাওয়ার পরপরই পুনরায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনের প্রক্রিয়া শেষে সকালে কারামুক্ত হন বিপ্লব। জেলগেটে তার আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজলসহ স্বজন ও সমর্থকরা তাকে স্বাগত জানান। এ সময় তাকে গাড়িতে ওঠানোর মুহূর্তে ডিবি পুলিশের একটি দল এসে পথরোধ করে।

পরে অতিরিক্ত সদস্য এসে তাকে আটক করে পুলিশের গাড়িতে তুলে নেয়। এ সময় আইনজীবী ও সমর্থকদের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
গ্রেফতারের কারণ জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য দেয়নি ডিবি পুলিশ।

এর আগে, গত ১২ মার্চ রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে বিপ্লবকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।
পরদিন ১৬ মার্চ জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
তবে আদালতের আদেশ কারাগারে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ওইদিন তিনি মুক্তি পাননি।

চেয়ারম্যানের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, অজ্ঞাতনামা আসামি করে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। আদালত জামিন দেওয়ার পরও নতুন করে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে, লালমনিরহাট জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি। তিনি বলেন, পরবর্তীতে বিষয়টি জানানো হবে।

উল্লেখ্য, সম্প্রতি ভিজিএফ চালের বরাদ্দ নিয়ে ‘৩০ শতাংশ’ কমিশন সংক্রান্ত একটি অডিও ফাঁসকে কেন্দ্র করে চেয়ারম্যান বিপ্লবকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সংশ্লিষ্ট মহলের ধারণা, ওই ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে আইনি চাপ বৃদ্ধি পায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে চুরি হাওয়া ছাগলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ!

চাঁদপুরের শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি, কর্মচারী বরখাস্ত ও আরেকজনকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল গিলে খাচ্ছেন প্রভাবশালী: হুমকিতে কয়েক হেক্টর কৃষিজমি

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

১০

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১১

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

১২

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১৩

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১৪

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১৫

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৬

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৭

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৮

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৯

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২০
বিজ্ঞপ্তি