মোঃ নাঈম উদ্দীন।
২৮ মার্চ ২০২৬, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দামুড়হুদা চড়া দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত ৫০০ লিটার তেল ন্যায্যমূল্যে বিক্রয়

 

চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধিঃ———-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল ও অকটেন বিক্রির অপরাধে ‘হাসান অটোমোবাইল’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রায় ৫০০ লিটার (৫ ব্যারেল) জ্বালানি তেল জব্দ করা হয়।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উবায়দুর রহমান সাহেল।

স্থানীয়দের অভিযোগ ছিল, আবু হাসান অটোমোবাইলের মালিক আবুজার সরকারি দামের তোয়াক্কা না করে সাধারণ মানুষের কাছ থেকে পেট্রোল ও অকটেনের অতিরিক্ত মূল্য আদায় করছিলেন।

অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী ব্যবসায়ী আবুজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে দোকানের মজুতকৃত ৫ ব্যারেল (প্রায় ৫০০ লিটার) পেট্রোল ও অকটেন জব্দ করে প্রশাসন।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জব্দকৃত তেল সাধারণ মানুষের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা শুরু হয়।

তেল বিক্রয় কার্যক্রম তদারকি করতে উপস্থিত ছিলেন:
বি এম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। মো. উবায়দুর রহমান সাহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দামুড়হুদা।

এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে তেল সংগ্রহ করতে দেখা যায়। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও চালকগণ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল বলেন, “আমরা সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সজাগ রয়েছি। জব্দকৃত তেল আজ স্বচ্ছতার সাথে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ে।”

বর্তমানে কার্পাসডাঙ্গা এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের কঠোর অবস্থানের কারণে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও সতর্কতা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

১০

সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট।  

১১

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১২

নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার বর্ণাঢ্য সূচনা: উৎসবের আমেজে মুখর দয়াময়ী মাঠ

১৩

শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৪

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে নববর্ষের বর্ণাঢ্য উদযাপন

১৬

পহেলা বৈশাখ উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানালেন

১৭

কাশিয়ানীতে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

মুন্সিগঞ্জে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা ১৪৩৩ উপলক্ষে বিএনপি নেতারা

১৯

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

২০
বিজ্ঞপ্তি