মোঃ বুলবুল ইসলাম।
৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে চাকুরীর মেলা, ১২৪ জন পেলেন নিয়োগপত্র

কুড়িগ্রাম প্রতিনিধিঃ——–

কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, বেকারত্ব মুক্ত সমৃদ্ধ জীবন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে অ্যাসেট প্রকল্পের আওতায় কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রদান করা হয় ১২৪ জন প্রত্যাশীকে। তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হয়। চাকুরীদাতা ১০টি প্রতিষ্ঠান স্টল দিয়ে অংশগ্রহণ করেন।

রবিবার দিনব্যাপী কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রংপুর বিভাগের পরিচালক (উপসচিব) খন্দকার মোঃ নাহিদ হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম এবং বিসিক কুড়িগ্রাম এর উপ-ব্যবস্থাপক শাহ মোঃ জোনায়েদ, ফ্রন্টডেক্স বাংলাদেশ লিমিটেড এর রিলেশনসিফ অফিসার এ কে এম আশরাফুজ্জামান, বেস্ট সুজ এন্ড হ্যান্ডিক্রাফটস, ম্যানেজিং ডিরেক্টর রেগুনা বেগম, পন্ডিতবাড়ী ডট কমের ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাসান মিয়া, প্রাচী কন্সট্রাকশ এন্ড কনসালটেন্সি ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ খাইরুল ইসলাম, স্টেটফাস্ট কুরিয়ারের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবিব আহসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ইন্সট্রাক্টর মোঃ ফকরুল ইসলাম।

আয়োজক সুত্রে জানা যায়, এ জব ফেয়ারে ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে আগ্রহী চাকুরী প্রার্থীদের জন্য অনলাইনে ৩৫০ জন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ২২৯ জনের মধ্যে ১২৪ জনকে চাকুরী প্রদান করা হয় এবং ৩৭ জন প্রার্থীকে অপেক্ষামান তালিকায় রাখা হয়।

উক্ত জব ফেয়ার ও সেমিনারে কারিগরি শিক্ষার্থীদের জন্য চাকুরীর বাজার সম্পর্কে ধারণা প্রদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্ডাষ্ট্রিয়াল সংযোগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য অনুষ্ঠানটি অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগিতায় আয়োজন করে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি