মোঃ নাঈম উদ্দীন।
১৩ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দর্শনায় ডিএনসির ঝটিকা অভিযান: ২৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ ২ জন গ্রেফতার

 

চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধিঃ———চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত ‘উইনসেরেক্স’ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। রবিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দর্শনা থানার বাসস্ট্যান্ডপাড়া ও শ্যামপুর এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।


​ডিএনসি চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল দর্শনা বাসস্ট্যান্ডপাড়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বকচত্ত্বর চৌরাস্তার মোড়ে অবস্থিত ‘মিলন টি স্টল’ নামীয় একটি মুদি ও চায়ের দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে দোকানের ফ্রিজের ওপর থেকে ৫ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

​এই ঘটনায় দোকানের মালিক মোঃ মিলন হোসেনকে (৪১) গ্রেফতার করা হয়। তিনি দামুড়হুদা উপজেলার আকন্দবাড়ীয়া তামালতলাপাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে। জব্দকৃত ৫ বোতল মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।

​বিকেল ৫টার দিকে অপর একটি অভিযানে দর্শনা থানাধীন শ্যামপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ আব্দুল মান্নান (৪৬) নামে একজনকে আটক করে ডিএনসি সদস্যরা। সন্দেহভাজন হিসেবে তার দেহ তল্লাশি করলে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর থেকে ১৮ বোতল কোডিন ফসফেটযুক্ত উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত আব্দুল মান্নান দর্শনা থানাধীন জয়নগর প্রথমপাড়া গ্রামের মৃত চান্দু মাস্টারের ছেলে। উদ্ধারকৃত ১৮ বোতল (১.৮ লিটার) মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

​অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ বদরুল হাসান এবং উপপরিদর্শক জনাব মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে দর্শনা থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গা ডিএনসির উপ-পরিচালক (ডিডি) জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক চোরাচালান রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি