মনির হোসেন, 
১৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

মনির হোসেন, 

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে এক দিনের সরকারি ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল স্থলবন্দর-এ পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়। এর আগে ছুটির কারণে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনভর বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ ছিল। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রমও স্থগিত ছিল।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছুটি শেষে আজ সকাল থেকেই পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ব্যবসায়ীরা আবারও স্বাভাবিক কাজে ফিরে গেছেন।

বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানান, এক দিনের বন্ধের কারণে বাণিজ্যে বড় কোনো প্রভাব পড়েনি।

অন্যদিকে আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ব্যবসায়ীরা দ্রুতই স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছেন এবং পণ্য পরিবহন আবারও গতি পেয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন গড়ে প্রায় ৪০০ট্রাক পণ্য আমদানি-রফতানি হয় এবং দুই হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। এই বন্দর দেশের বাণিজ্য ও রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।#

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

১০

সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট।  

১১

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১২

নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার বর্ণাঢ্য সূচনা: উৎসবের আমেজে মুখর দয়াময়ী মাঠ

১৩

শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৪

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে নববর্ষের বর্ণাঢ্য উদযাপন

১৬

পহেলা বৈশাখ উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানালেন

১৭

কাশিয়ানীতে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

মুন্সিগঞ্জে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা ১৪৩৩ উপলক্ষে বিএনপি নেতারা

১৯

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

২০
বিজ্ঞপ্তি