মাটি মামুন।
১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

 

 রংপুর জেলা প্রতিনিধিঃ————–রংপুর মহানগরীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ফেন্সিডিলসহ মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম ওরফে শোয়েব (৩৭) গ্রেপ্তার হয়েছেন । এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ব্যাগ জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে যে, মাদকের একটি বড় চালান রংপুর রেলস্টেশনের দিকে যাচ্ছে ।

এরপর ডিবির একটি অভিযানিক দল মহানগরের খাসবাগ এলাকায় অবস্থান নেয় । খাসবাগ থেকে রেলস্টেশনগামী পথে অভিযান চালিয়ে সন্দেহভাজন সাজেদুলকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার হেফাজত থেকে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম শোয়েব খাসবাগ (মাহিগঞ্জ) এলাকার মৃত আমানত উল্লাহ ভূইয়ার ছেলে । পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, দুই দিন আগে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তি এই মাদক সরবরাহ করে। ঢাকাগামী ট্রেনের মাধ্যমে অন্য এক ব্যক্তির কাছে চালানটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তার । এদিকে, এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এক যৌথ বিবৃতিতে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজেদুল ইসলাম শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১০

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১১

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১২

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৩

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৪

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৫

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৬

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

১৭

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

১৮

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

১৯

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

২০
বিজ্ঞপ্তি