মনির হোসেন।
২৮ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরের সেই প্রিয়া এবার ইয়াবাসহ আটক

 

 

যশোর জেলা প্রতিনিধি:——
যশোরের কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী, ১৪ মামলার আসামি তৃষা আক্তার প্রিয়া আবারও পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন এক সহযোগী। তিনি যশোরের আরেক কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী। তার বাড়ি শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায়। তার সহযোগীর নাম রোকেয়া বেগম। তিনি রেলস্টেশন পূর্বপাড়ার মৃত সুখচানের মেয়ে। তাদের কাছ থেকে পুলিশ মোট ৬১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২০ টাকা উদ্ধার করেছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, শুক্রবার বিকেলে গোপন সূত্রে জানতে পারেন রেলবাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন গলিতে দুই নারী মাদকদ্রব্য বেচাকেনা করছে। সংবাদ পেয়ে তিনি ফোর্সসহ সেখানে অভিযান চালান এবং তৃষা আক্তার প্রিয়া ও রোকেয়া বেগমকে আটক করেন। পরে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪২০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, তৃষা আক্তার প্রিয়া একজন কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী। মাসখানেক আগে যশোরের পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ শহরের রেলস্টেশন ষষ্ঠীতলা পাড়া থেকে মাদকদ্রব্য ও প্রায় ৫০ হাজার টাকাসহ তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৪টি মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, তৃষা আক্তার প্রিয়া শহরের কুখ্যাত সন্ত্রাসী, হত্যাসহ প্রায় দুই ডজন মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। আর পিচ্চি রাজা মাদক ব্যবসায়ী প্রিয়ার তৃতীয় স্বামী। বছরের পর বছর ধরে তারা এই পেশার সঙ্গে যুক্ত। পুলিশের হাতে মাদকসহ বহুবার আটক হয়েছেন প্রিয়া, কিন্তু মাদক ব্যবসা ছাড়েননি।

এ ঘটনায় আরও একটি মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি