মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী।
৫ এপ্রিল ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদক জব্দ

 

উত্তর ধরলা, প্রতিনিধিঃ———কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ভারতীয় ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে আনার সময় বিজিবির তৎপরতায় এই মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র অনুযায়ী, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বালারহাট সীমান্তের একটি নির্দিষ্ট স্থানে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ইস্কাফ সিরাপ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদকগুলো ফেলে পালিয়ে যায়, যার ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি সংবাদমাধ্যমকে জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত এলাকা অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান সবসময় সক্রিয় থাকবে। যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

জব্দকৃত ইস্কাফ সিরাপগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি