বিশ্বজিৎ চন্দ্র সরকার।
৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এনজিও ঋণ কেলেঙ্কারি: হিসাব গরমিলে আত্মসাত, কর্মকর্তা কারাগারে

জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ———-গোপালগঞ্জ সদর উপজেলার পাচুড়িয়া এলাকায় ‘প্রশিখা মানবিক উন্নয়ন কেন্দ্র’ নামের একটি এনজিওর ঋণ কার্যক্রমে বড় ধরনের অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গ্রাহকের জমা দেওয়া অর্থের সঙ্গে প্রতিষ্ঠানের অফিসিয়াল হিসাবের গুরুতর গরমিল পেয়েছে তদন্ত সংস্থা সিআইডি। এ ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রাথমিক প্রমাণও মিলেছে।

সিআইডির তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী মো. ফয়জুল ইসলাম ও তাঁর স্ত্রী আইরিন খানম এনজিওটি থেকে চার লাখ টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী তাঁরা নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন। তবে তাঁদের পাসবইয়ে উল্লেখিত কিস্তির তথ্যের সঙ্গে অফিসের কম্পিউটার লেজারে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে।

তদন্তে আরও উঠে এসেছে, গ্রাহকের জমা দেওয়া অর্থের একটি অংশ অফিসিয়াল হিসাবে অন্তর্ভুক্ত না করে আত্মসাত করা হয়েছে। বিশেষ করে ফিল্ড অফিসার অঞ্জলি চৌধুরীর বিরুদ্ধে এ অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় অপরাধ সংঘটনের বিষয়টি তদন্তে প্রতীয়মান হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানান, পুরোনো ও নতুন পাসবই তুলনা করে দেখা গেছে, কয়েকটি কিস্তির তথ্য ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিসের লেজার স্টেটমেন্টেও অসামঞ্জস্যতা রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

সিআইডি তাদের প্রতিবেদনে অভিযুক্ত ফিল্ড অফিসার অঞ্জলি চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। এর পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ জেলা আদালত সিআর মামলা নম্বর ১০১২/২০২৩-এর তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্তে আরও অভিযোগ উঠেছে, অঞ্জলি চৌধুরী এর আগেও বিভিন্ন গ্রাহকের কাছ থেকে কিস্তির টাকা আত্মসাত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক জানান, নিরক্ষর গ্রাহকদের সুযোগ নিয়ে কিস্তির টাকা সঠিকভাবে বইয়ে এন্ট্রি না করে দীর্ঘদিন ধরে আত্মসাতের চেষ্টা চলছিল।

ভুক্তভোগী গ্রাহকেরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাঁদের মতে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও প্রতারণা কমবে এবং গ্রাহকদের আস্থা ফিরে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

১০

সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট।  

১১

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১২

নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার বর্ণাঢ্য সূচনা: উৎসবের আমেজে মুখর দয়াময়ী মাঠ

১৩

শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৪

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে নববর্ষের বর্ণাঢ্য উদযাপন

১৬

পহেলা বৈশাখ উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানালেন

১৭

কাশিয়ানীতে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

মুন্সিগঞ্জে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা ১৪৩৩ উপলক্ষে বিএনপি নেতারা

১৯

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

২০
বিজ্ঞপ্তি