
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ————- রাজবাড়ীর পাঁচুরিয়া ইউনিয়নের ভাদুরড়িয়া গ্রাম থেকে চুরি হওয়া ছাগল-সহ ৩জন ছাগল চোরকে আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। রাজবাড়ী সদরের বানিবহ বাজারের ছাগল হাঁট থেকে বাদামী রঙ্গের ছাগলসহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ৩টার সময় বানিবহ বাজারের ছাগল হাঁটে সদর থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ছাগল সহ চোরকে গ্রেফতার করে সদর থানায় নেওয়া হয়।
ছাগল চুরির ঘটনায় আসামিরা হলো, ১/বিলকিস খাতুন পিতাঃ জয়নাল মোল্লা সাং রামচন্দ্রপুর, ২/সোহেল রানা পিতাঃ ইসমাইল বিশ্বাস,সাং, কালুখালী ৩/আলামিন শেখ, পিতা ওসমান শেখ, সাং সাজ্জনকান্দা।
পরবর্তীতে এই ছাগল চুরি সংক্রান্তে আব্দুল জব্বার (৫২) বাদী হয়ে, রাজবাড়ী সদর থানার এজাহার দায়ের করলে মামলা নং- ২৮, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

এ ছাগল চুরির বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উওম কুমার ঘোষ
জানান, আমরা অতি দ্রুত আসামিদের ধরতে সক্ষম হই এবং আসামীদের প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ধৃত আসামী সোহেল এর বিরুদ্ধে ০৭ টি চুরি মামলা রয়েছে।
মন্তব্য করুন