চয়ন কুমার রায়।
১৩ জানুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার

লালমনিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন জেল গেট থেকে পুনরায় গ্রেফতার

 লালমনিরহাট জেলা  প্রতিনিধিঃ——-লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সুজন কে জেল গেট থেকে পুনরায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ই জানুয়ারী)সকালে লালমনিরহাট জেলা কারাগারের মুল ফটক থেকে সদর থানা পুলিশ কামরুজ্জামান সুজন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।২৯ সেপ্টম্বর ২০২৪ সালে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে র্র্যাব তাকে গ্রেফতার করে।লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।এছাড়া লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ী ভাংচুর মামলায় এজাহার ভুক্ত আসামি কামরুজ্জামান সুজন।

দীর্ঘ ১৬ মাস লালবাগ থানার হত্যা মামলার আইনি লড়াই শেষে,১২ জানুয়ারী লালমনিরহাট আদালতে হামার বাড়ী ভাংচুর মামলায় জামিন প্রার্থনা করলে আদালত আবেদন গ্রহন করে তাকে জামিন দেয়। জামিনের সকল পক্রিয়া শেষ করে লালমনিরহাট জেলা কারাগার কতৃপক্ষ ১৩ই জানুয়ারী মঙ্গলবার সকালে তাকে মুক্তি দেয়।জেল গেট থেকে তাকে পুনরায় লালমনিরহাট সদর থানা পুলিশ গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে।

১৬ মাস দীর্ঘ কারাবরন শেষে মুক্ত আকাশে বের হবার আগেই সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন কে লালমনিরহাটের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সিক্স মার্ডার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃমতিন সুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে সুমন খানের বাড়ীতে নিহত ছাত্র হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে চুরি হাওয়া ছাগলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ!

চাঁদপুরের শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি, কর্মচারী বরখাস্ত ও আরেকজনকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল গিলে খাচ্ছেন প্রভাবশালী: হুমকিতে কয়েক হেক্টর কৃষিজমি

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

১০

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১১

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

১২

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১৩

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১৪

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১৫

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৬

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৭

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৮

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৯

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২০
বিজ্ঞপ্তি