
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেরুরচর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন
জামালপুর জেলা প্রতিনিধিঃ———জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ০৬ জানুয়ারি ২০২৬ তারিখে বকশীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক জনাব মোখসেদুর রহমান মানিক উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন। নতুন এই কমিটিতে ত্যাগী ও পরিশ্রমী নেতাদের স্থান দিয়ে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
নতুন এই আহবায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন যারা:
আহবায়ক: মোহাম্মদ ফুলু মিয়া
সদস্য সচিব: মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার
সিনিয়র যুগ্ন আহবায়ক: মোঃ শহিদুর রহমান
যুগ্ন আহবায়ক:মোঃ নুরমোহাম্মদ
মোঃ দুলা মিয়া
মোঃ নূরনবী
সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মনির হোসেন সুমন
কমিটি ঘোষণার পর থেকেই নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান সমন্বয়ক জনাব মোখসেদুর রহমান মানিক আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি আগামী ৬ মাস নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে এবং মেরুরচর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে অগ্রণী ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির আহবায়ক মোহাম্মদ ফুলু মিয়া তার প্রতিক্রিয়ায় জানান, “আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, আমরা সম্মানের সাথে তা পালন করব। সাধারণ মানুষের অধিকার আদায়ে জাতীয় নাগরিক পার্টি মেরুরচর ইউনিয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে
মন্তব্য করুন