
স্টাফ রিপোর্টারঃ———
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাচন আসতে না আসতেই সকল ভোটারদের মনের জায়গা কেড়ে নিয়েছেন মোর্শেদ_আবু_নছর_টিটো। অত্র উপজেলা বাসির সকল সুখ দুঃখের পাশে যেয়ে দাঁড়িয়েছেন একটি সময়, সেই কথা চিন্তা ভাবনা করে ভোটাররা টিটোকে ভাইস চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছেন, তার কাছে দল নেই রাজনীতি নেই তার কাছে সকলেই সমান চোখে দেখেন বলেই সকল ভোটাররা বেঁধেছে জোট। বাগাট ইউনিয়নের মোহাম্মদ আব্দুল সামাদ খান বলেন, আমরা এবার টিটু কে ভোট দিয়ে বিজয় করতে চাই।
সাবেক ছাত্রনেতা, মধুখালী সরকারি আইনুদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক সফল এজিএস, বিএনপি পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, মধুখালী পৌর বিএনপির দুই বারের সহ সাংগঠনিক সম্পাদক, ত্যাগী ও নির্যাতিত নেতা,
#মোর্শেদ_আবু_নছর_টিটো আগামী নির্বাচনে মধুখালী উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নগর পোস্ট কে নিশ্চিত করেছেন।

এসে সময়ে তিনি বলেন আমি মধুখালীর সাধারণ জনতার খেদমত করতে চাই, আমাকে সবাই দোয়া ও সমর্থন করবেন। এবং আমি মাদকের বিরুদ্ধে অতীতেও লড়াই সংগ্রাম করেছি, আগামীতেও মাদকের জিরো টলারেন্স রাখতে সর্বোচ্চ লড়াই করে যাব। আমার নিজের কোন চাওয়া পাওয়া নেই।
মন্তব্য করুন