মুতাসিম তানিম / লেবু
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাগেশ্বরীতে উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ০১ মিনিটে কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে নেতাকর্মীরা শহীদ মিনারে সমবেত হন। প্রথমে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। ভাষা শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবসময় সচেষ্ট থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা।
পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, যুগ্ম আহ্বায়ক প্রভাষক নূর মোহাম্মদ আল-আমিন, সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, পৌর যুবদলের সাবেক সভাপতি এস এম ফারুক,উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেন  সংগ্রামী সাবেক জেলা ছাত্রনেতা নুর মোস্তফা আলমগীর তাতী দলের সাধারণ সম্পাদক শাওন আহমেদ লেবু,  জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মুনতাসিম বিল্লাহ তানিম প্রমুখ।
দেশাত্মবোধক স্লোগান,শপথ পাঠ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

১০

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

১২

সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট।  

১৩

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৪

নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার বর্ণাঢ্য সূচনা: উৎসবের আমেজে মুখর দয়াময়ী মাঠ

১৫

শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৬

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৭

মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে নববর্ষের বর্ণাঢ্য উদযাপন

১৮

পহেলা বৈশাখ উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানালেন

১৯

কাশিয়ানীতে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
বিজ্ঞপ্তি