
নাগেশ্বরীতে তাঁতীদলের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
মুতাসিম তানিম ব্যুরো চিফ কুড়িগ্রামঃ
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ০১ মিনিটে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদদের আদর্শ ধারণের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতি মীর হাসান মাহমুদ লিমন, সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ লেবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশাত্মবোধক স্লোগান ও শপথ পাঠের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

মন্তব্য করুন