মনির হোসেন।
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সন্ত্রাস ও মাদকের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায় বিএনপি:- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 যশোর জেলা প্রতিনিধিঃ———–
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি সন্ত্রাস ও মাদকের ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার মাদক সন্ত্রাস, চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করা। যে কোন মূল্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করবো। মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়বো। কোনভাবেই মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের পক্ষে বিএনপি পৃষ্ঠপোষকতা করবে না।

শনিবার যশোর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণ বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। যশোর সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াবহ বিস্তার রয়েছে। সকলে আন্তরিক হলে মাদকের ভয়াবহতা কমে আসবে। বিশেষ করে যে সকল রুট দিয়ে অবাধে মাদক আসে সেই রুটগুলো আগে চিহ্নিত করে নজরদারি বাড়াতে হবে। মাদক সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা আগে বন্ধ করতে হবে। মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীরা রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন। অনেকে প্রকাশ্যে নীতির কথা বলে, আড়ালে নীতিহীনতার কাজ করে। এই সকল ব্যক্তিদের চিহ্নিত করে তাদের তালিকা তৈরি করতে হবে। তাদের নীতিহীন কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যাতে কোন ভাবে মাদক কারবারি এবং সন্ত্রাসীরা পৃষ্ঠপোষকতা না পায়।

তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন, কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না। পেশাদারিত্বের সাথে কাজ করবেন। কোন রাজনৈতিক কিংবা ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। খোলা মনে আত্মবিশ্বাসের সাথে জড়তাহীনভাবে নিয়ম ও আইন মেনে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবেন। সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুল আমিন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

১০

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

১২

সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট।  

১৩

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৪

নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার বর্ণাঢ্য সূচনা: উৎসবের আমেজে মুখর দয়াময়ী মাঠ

১৫

শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৬

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৭

মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে নববর্ষের বর্ণাঢ্য উদযাপন

১৮

পহেলা বৈশাখ উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানালেন

১৯

কাশিয়ানীতে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
বিজ্ঞপ্তি