সাজেদুল ইসলাম
১ মার্চ ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উদ্বৃত্ত খাদ্য রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার……কৃষি প্রতিমন্ত্রী

 টাঙ্গাইল প্রতিনিধিঃ———- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানির উপযোগী করে তুলতে বর্তমান সরকার কৃষিক্ষেত্রে কাজ করছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খরিফ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব করেন।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল সদরের একটি বৃহৎ অংশ চরাঞ্চল। চর এলাকার উন্নয়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। চরের অনেক পতিত জমি রয়েছে। এসব জমি চাষাবাদের আওতায় আনা গেলে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন, পাশাপাশি আশেপাশের জেলাগুলোতেও খাদ্য সরবরাহ বৃদ্ধি পাবে।

তিনি বলেন, চরাঞ্চলে উৎপাদিত অনেক সবজি জাতীয় ফসল রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয় এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। টাঙ্গাইল সদরের কয়েকটি ইউনিয়নের ফসলের সুরক্ষা দিতে একটি হিমাগার(কোল্ডস্টোরেজ) স্থাপনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। এতে ফসলের সুরক্ষার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আমরা উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হবো, ইনশাল্লাহ। সে লক্ষ্যে কৃষিখাতে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, এই প্রথম চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে পাট, বীজ ও সার বিতরণ করা হয়েছে। আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষকরা যেন সঠিকভাবে সার পায়, সে জন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না।

প্রান্তিক কৃষকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সরকার ভবিষ্যতেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) এর পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বাস ভাড়া বাড়বে, যোগাযোগ ও সেতুমন্ত্রী

এশিয়ার বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, বেড়েছে বাংলাদেশে

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দৈনিক পুনরুত্থান এর ১৩তম বর্ষপূর্তি

শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

রাজবাড়ীতে চুরি হাওয়া ছাগলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ!

চাঁদপুরের শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি, কর্মচারী বরখাস্ত ও আরেকজনকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল গিলে খাচ্ছেন প্রভাবশালী: হুমকিতে কয়েক হেক্টর কৃষিজমি

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

১০

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

১১

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

১২

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

১৪

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৫

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

১৬

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১৭

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১৮

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১৯

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

২০
বিজ্ঞপ্তি