মোঃ নাঈম উদ্দীন।
৬ এপ্রিল ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় কৃষি বিপ্লবের ডাক: ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধিঃ———–দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিনির্ভর জেলা চুয়াডাঙ্গায় কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জেলার জীবননগর উপজেলায় চলতি খরিপ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল ও উফশি জাতের ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রণোদনা সামগ্রী বিতরণ শুরু হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় মোট ৬ হাজার ৮৩০ জন কৃষক এই সুবিধার আওতায় আসছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আশরাফুল আলম রাসেল কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন।

তিনি বলেন,
“বর্তমানে ডিজেল নিয়ে কৃষকদের যে সাময়িক ভোগান্তি হচ্ছে, তা নিরসনে আমরা বদ্ধপরিকর। প্রতিটি ব্লকের কৃষকদের জন্য বিশেষ প্রত্যায়নপত্র প্রদান করা হবে। এই কার্ড বা পত্র দেখিয়ে তারা নির্ধারিত এজেন্ট পয়েন্ট থেকে কোনো ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন।”

একই সাথে তিনি সতর্ক করে বলেন, কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ যদি জ্বালানি তেলের অবৈধ মজুদ গড়ে তোলে বা বেশি দাম নেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, সরকারের এই বিপুল পরিমাণ প্রণোদনা যেন প্রকৃত কৃষকের হাতে পৌঁছায় এবং তা যেন জমিতে যথাযথভাবে ব্যবহৃত হয়, সেজন্য উপজেলা কৃষি বিভাগ সতর্ক রয়েছে। মাঠ পর্যায়ে তদারকির জন্য প্রতিটি ইউনিয়নে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই দলগুলো নিয়মিত পরিদর্শন করবে এবং কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করবে।

প্রণোদনা পেয়ে উপজেলার কৃষকদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। সুবিধাভোগী কৃষকরা জানান, বর্তমান বাজারে সার ও উচ্চফলনশীল বীজের যে দাম, তাতে এই সরকারি সহায়তা তাদের চাষাবাদের খরচ অনেক কমিয়ে দেবে। বিশেষ করে ডিজেল সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ায় তারা নতুন উদ্যমে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে জীবননগর উপজেলায় খাদ্য শস্যের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। এদিকে দেখা যায় বিভিন্ন বাজারে অবৈধ কীটনাশক ও সারের দোকান রয়েছে সেখান থেকে সার সংগ্রহ করলে সরকারি মূল্য থেকে প্রতি কেজি ২০ টাকা বাড়তি গোনা লাগে, এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা নজরদারি করার  জন্য অনুরোধ জানান সাধন কৃষকরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত।

ফরিদগঞ্জের বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সহকারি এটর্নি জেনারেল এড. ফারুক হোসেনের গণসংযোগ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান

১০

দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ গেরিলা বাহিনীর স্মরণ সভা অনুষ্ঠিত

১২

আলফাডাঙ্গায় মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৩

সালথায় রাতের আঁধারে   টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪

স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

১৫

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৬

যশোর কেশবপুর উপজেলায় নববধূর গর্ভে ৬ মাসের সন্তান !

১৭

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে ঘাটতি: এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামের

১৮

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

২০
বিজ্ঞপ্তি