সেলিম চৌধুরী।
৮ মার্চ ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পটিয়ায় সংসদ সদস্য এনামকে সংযমী হতে বললেন জেলা বিএনপির আহ্বায়ক

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:——–চট্টগ্রাম-১২ পটিয়া আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য এনামুল হক এনামকে সংযমী হতে বললেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। শনিবার পটিয়া ইন্দ্রপুল বাইতুশ শরফ মাদ্রাসা মাঠে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্প্রতি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে একটি ইফতার মাহফিলে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম জামায়াতের কাছ থেকে টাকা নিয়ে মোমবাতির পক্ষে ভোট চাওয়ার অভিযোগ তোলেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব

ইদ্রিস মিয়া এনামুল হক এনামকে ইঙ্গিত করে বলেন, পটিয়ায় আপনি বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাকে বিজয়ী করেছি। আপনি যদি হিংসাত্মক কথা বলে থাকেন, তাহলে ভুল করবেন। রমজান মাসে সংযমী হওয়ার আহবান জানান পটিয়া ২২টি এতিমখানার এতিমদের নিয়ে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।

বিএনপি নেতা জিল্লুর রহমানের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন, চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ দৌলতি, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হাজী দ্বীন মোহাম্মদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আবুল হাশেম মেম্বার, জাগির মেম্বার, আবুল কালাম, আবদুল মাবুদ,আবুল কাসেম চেয়ারম্যান, জাফর ভান্ডারী, কবিয়াল ইউসুফ, ফরিদ আহমদ, জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুর,আমির হোসেন সওদাগর, মো. আইয়ুব, আলী আজগর আকবরী, মো: সোহেল সওদাগর, মো. লোকমান, এম এ রুবেল,
প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন আলহাজ হাফেজ আহমদ আল কাদেরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

১০

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

১২

সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট।  

১৩

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৪

নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার বর্ণাঢ্য সূচনা: উৎসবের আমেজে মুখর দয়াময়ী মাঠ

১৫

শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৬

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৭

মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে নববর্ষের বর্ণাঢ্য উদযাপন

১৮

পহেলা বৈশাখ উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানালেন

১৯

কাশিয়ানীতে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
বিজ্ঞপ্তি