মোঃ মোসলেম উদ্দিন সিরাজী।
২৩ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ————

‎ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা (রুমা)। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতি ও আন্দোলন- সংগ্রামের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন।

দলীয় সূত্রে জানা গেছে,রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ,সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তার নিজ এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) সেই সাথে সিরাজগঞ্জ আসনের নেতাকর্মীরা তাকে সংসদে দেখতে আগ্রহ প্রকাশ করেছিলেন।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে চাটমোহর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব ও পালন করেছেন। নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিলো বলে স্থানীয়রা মনে করেছেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তাকে ২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী সময় থেকে আন্দোলন- সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রাখতে দেখা গেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলার মুখোমুখি হয়েছিলেন এবং ২০১৮ সালে কারা ভোগ ও করেছেন তিনি।

এছাড়া তাকে কয়েকদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। ছাত্র-রাজনীতিতে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের দুই বার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন,যার মধ্যে রয়েছে সদস্য,সহ-সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক পদ।

পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংগঠন কে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। দলীয় কার্যক্রম বেগবান করা এবং নারী জাগরণে তার ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক ভাবে মূল্যায়িত হয়েছে।

দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা এই নেত্রী নানা সময় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলে ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়াননি। বিএনপির নেতাকর্মীরা মনে করেছেন,তার এই দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগই তাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের ক্ষেত্রে এগিয়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

সারাদেশে বাস ভাড়া বাড়বে, যোগাযোগ ও সেতুমন্ত্রী

এশিয়ার বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, বেড়েছে বাংলাদেশে

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দৈনিক পুনরুত্থান এর ১৩তম বর্ষপূর্তি

শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

রাজবাড়ীতে চুরি হাওয়া ছাগলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ!

চাঁদপুরের শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি, কর্মচারী বরখাস্ত ও আরেকজনকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল গিলে খাচ্ছেন প্রভাবশালী: হুমকিতে কয়েক হেক্টর কৃষিজমি

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

১০

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

১১

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

১২

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

১৩

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

১৪

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৫

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

১৬

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১৭

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

১৮

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১৯

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০
বিজ্ঞপ্তি