
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ——–
জামালপুর জেলা দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা (রতন) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর ই ইলাহী, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, কোষাধ্যক্ষ মো. হাসান আলী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিব, সদস্য এহসানুল মাহবুব সাজিদ, সাধারণ পরিষদের সদস্য রুবেল রানা, শামীম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এছাড়াও উপস্থিত সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন