
১২ নং সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
রাজবাড়ী প্রতিনিধি,
রাজবাড়ী জেলার সদর উপজেলার ১২ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোখলেছুর রহমান খোকন মন্ডল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নিজ এলাকায় স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানার্থে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোখলেছুর রহমান খোকন মন্ডল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়ন এর সর্বস্তরের সম্মানিত জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করে আগামী দিনে সকলের সমর্থন প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন