মনির হোসেন।
১৯ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ ও ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

 

 

যশোর জেলা প্রতিনিধি:———-পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপনে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে এবারও প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার সর্বত্র মুসল্লিদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদ ও ঈদগাহগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে ধর্মপ্রাণ মানুষ স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

তিনি আরও জানান, যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সেখানে প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। আধুনিক সুবিধাসম্পন্ন এই মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।

শার্শা, ঝিকরগাছা,চৌগাছা, বাঘারপাড়া অভয়নগর, কেশবপুর,ও মনিরামপুর
উপজেলাসহ প্রতিটি এলাকায় গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ সমন্বিতভাবে তদারকি করছেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ঈদের নামাজকে ঘিরে প্রয়োজনীয় দিকনির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট ইমাম, খতিব ও মসজিদ কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। খুতবায় ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরার জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে কাজ করছে। গুরুত্বপূর্ণ ঈদগাহ ও বড় মসজিদগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কিন্ডার গার্টেন স্কুলে বর্ষবরণ

ঘুষ ছড়া কোন কাজই করেন না মোটরযান পরিদর্শক মেহেদী হাসান কামরুল। 

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ।

দামুড়হুদা স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেওয়ানগঞ্জে অবৈধ ডিজেল বহন, যুবকের ৭ দিনের কারাদণ্ড।

দর্শনায় অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি। ​

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সোনারগাঁয়ে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বউ মেলা

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

১০

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

১২

সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট।  

১৩

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৪

নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার বর্ণাঢ্য সূচনা: উৎসবের আমেজে মুখর দয়াময়ী মাঠ

১৫

শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৬

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৭

মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে নববর্ষের বর্ণাঢ্য উদযাপন

১৮

পহেলা বৈশাখ উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানালেন

১৯

কাশিয়ানীতে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
বিজ্ঞপ্তি