সাহেব আলী, 
১২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ

মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ

সাহেব আলী,

মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে মাগুরা জেলায় সৌদি আরব থেকে প্রাপ্ত ৯২ কার্টুন খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের মাধ্যমে এ খেজুর জেলার চারটি উপজেলা মাগুরা সদর উপজেলা, শ্রীপুর উপজেলা, শালিখা উপজেলা ও মহম্মদপুর উপজেলায় বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার ১২ মার্চ বেলা ১১ টার সময় এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, গতরাতে ঢাকা থেকে পাঠানো ৯২ কার্টুন সৌদি আরবের রাজকীয় খেজুর মাগুরায় এসে পৌঁছেছে। এর ধারাবাহিকতায় সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, মাগুরা সদর উপজেলায় ৩০ কার্টুন এবং মহাম্মদপুর উপজেলা, শ্রীপুর উপজেলা ও শালিখা উপজেলা এই তিন উপজেলায় ২২ কার্টুন করে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্টুনে ৮ কেজি করে খেজুর রয়েছে। জেলা প্রশাসক বলেন, রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি আরবের খেজুর বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে এগুলো নির্ধারিত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের কর্মকর্তা এটিএম বেনিজির রহমান, মাগুরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ মন্ডল, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম ও মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মাসুদ হাসান খান কিজিল, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ উদ্যোগের জন্য মাগুরা–১ আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সরকারের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের সহায়তা কার্যক্রমকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রমজান মাসে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে চুরি হাওয়া ছাগলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ!

চাঁদপুরের শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি, কর্মচারী বরখাস্ত ও আরেকজনকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল গিলে খাচ্ছেন প্রভাবশালী: হুমকিতে কয়েক হেক্টর কৃষিজমি

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

১০

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১১

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

১২

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১৩

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১৪

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১৫

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৬

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৭

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৮

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৯

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২০
বিজ্ঞপ্তি