বিশ্বজিৎ চন্দ্র সরকার।
১৫ মার্চ ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ২১৫তম স্নানোৎসব ও ৩  দিনব্যাপী মহাবারুনী মেলা ১৬ মার্চ

জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ———গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মতুয়া সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দিতে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।

স্নানোৎসব ও মহাবারুনী মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এ সময় তার সঙ্গে ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঠাকুর, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান।

পরিদর্শনকালে তারা ঠাকুরবাড়ির উত্তরসূরি পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর ও সুব্রত ঠাকুরের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্নানোৎসব ও মেলা উপলক্ষে সার্বিক প্রস্তুতি, ভক্তদের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের সময় নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিমন, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ সকাল সাড়ে ৮টায় পবিত্র স্নান শুরু হয়ে চলবে পরদিন ১৭ মার্চ সকাল সাড়ে ৮টা পর্যন্ত। এছাড়া তিন দিনব্যাপী মহাবারুনী মেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে চুরি হাওয়া ছাগলসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ!

চাঁদপুরের শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি, কর্মচারী বরখাস্ত ও আরেকজনকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল গিলে খাচ্ছেন প্রভাবশালী: হুমকিতে কয়েক হেক্টর কৃষিজমি

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

১০

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১১

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

১২

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১৩

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১৪

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১৫

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৬

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৭

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৮

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৯

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

২০
বিজ্ঞপ্তি