মিজানুর রহমান
২১ এপ্রিল ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:————–ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারী-পুরুষসহ ৪ জন আহত হয়েছেন । সোমবার (২০ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের নেপিয়ান ঘাসের জমিতে এ ঘটনা ঘটে ।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমার ভোগদখল সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন অভিযোগকারীর ছেলে নোমানুজ্জামান মিয়া জমিতে নেপিয়ান ঘাস কাটতে গেলে প্রতিবেশী বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র—লাঠিসোঁটা, কাঁচি, রামদা ও কাঠের বৈঠা নিয়ে তার ওপর হামলা চালায় ।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ আবু সাঈদ মিয়া (৭০), তার ছেলে শওকত মিয়া (৪২) ও সোয়াইব মিয়া (২০)। তারা একই এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা বলে জানা গেছে ।

ভুক্তভোগীর পরিবারের দাবি, নোমানুজ্জামানের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় মারধরের পাশাপাশি এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে ।

আহতরা হলেনঃ……..নোমানুজ্জামান, পারভীন আক্তার সুইটি, রিকু আক্তার ও রোহান ।

এ ঘটনায় আঃ সালাম মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবু সাঈদ মিয়া বলেন, তারা মামলা করেছে, আমরাও মামলা করবো ।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন ,” অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল গিলে খাচ্ছেন প্রভাবশালী: হুমকিতে কয়েক হেক্টর কৃষিজমি

ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা

নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে………….. আহত ৪

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে

অবশেষে দল ছাড়লেন এনসিপি নেত্রী………… প্রীতি

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

১০

পলাশে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

১১

চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

১২

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

১৩

যোগ্যতা ও স্বচ্ছতার লড়াই: চুয়াডাঙ্গায় কনস্টেবল নিয়োগে জেলা পুলিশের কঠোর প্রস্তুতি

১৪

বেনাপোলে সরকারি হাসপাতালের দাবিতে উত্তাল রাজপথ

১৫

মায়ের ওপর অভিমান করে ব্যবসায়ীর আত্মাহুতি

১৬

রংপুরে ফেন্সিডিলসহ আটক মধ্য রাতে দল থেকে বহিষ্কার

১৭

দর্শনায় পুলিশের ঝটিকা অভিযান: ৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নুরু আটক

১৮

২১ এপ্রিল পরীক্ষা শুরু এসএসসিতে এবার যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

১৯

নাগেশ্বরীতে শিক্ষকতার আড়ালে পৈশাচিকতা: ছাত্রকে বলাৎকারের ঘটনায় পলাতক শিক্ষক ওমর ফারুক

২০
বিজ্ঞপ্তি