মোঃ শাহেব আলি।
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় হরেকৃষ্ণপুর-তেলিপুকুর এলাকায় পাকা রাস্তার কাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

মাগুরায় হরেকৃষ্ণপুর-তেলিপুকুর এলাকায় পাকা রাস্তার কাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

মাগুরা জেলা প্রতিনিধিঃ———-মাগুরার মহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর বাজার থেকে তেলিপুকুর পর্যন্ত প্রায় ১ হাজার ৯০০ মিটার সড়ক নির্মাণকাজ ঘিরে একের পর এক নিম্ন মানের কাজ চলছে। নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের পর কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও বাস্তবে নির্মাণকাজ চলমান। এর মধ্যেই দায়িত্বপ্রাপ্ত মহম্মদপুর উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার, প্রকল্পের চুক্তিমূল্য জানেন না বলেও জানিয়েছেন। এতে প্রকল্প তদারকি ও আর্থিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্মাণাধীন সড়কে ভাঙাচোরা ও নিম্নমানের দুই নম্বর বাজে ইট ব্যবহার করা হচ্ছে। তাঁদের দাবি, কাজের মান সন্তোষজনক নয় এবং এভাবে নির্মাণ হলে অল্প সময়েই সড়ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়কে এমন মানহীন কাজ মেনে নেওয়া যায় না।

সড়কটির কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জেরিন এন্টারপ্রাইজ। অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
মহাম্মদপুর উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন বলেন, নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ পেয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে এবং ঠিকাদারকে সংশ্লিষ্ট উপকরণ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজ চলমান রয়েছে। বিষয়টি জানালে তিনি বলেন, আবারও খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রকল্পটির চুক্তিমূল্য কত টাকা, এ প্রশ্নের জবাবে উপজেলা প্রকৌশলী তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি। একটি চলমান সরকারি প্রকল্পের ব্যয় সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অজ্ঞতা, প্রশাসনিক নজরদারি ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গ্রেফতার

বিয়ের ১৪ দিনেই সব শেষ: মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কসমেটিকস কর্মীর রহস্যজনক মৃত্যু: দুই বিড়াল আর একটি চিরকুট রেখে চলে গেলেন অহনা

সালথায় আওয়ামী লীগ নেতা সোহাগ চেয়ারম্যান আটক:

শাহজাদপুরে খামারিদের জন্য আধুনিক প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শরিফ উদ্দিনের বিদায় সংবর্ধনা: এক আদর্শ আলোকবর্তিকার প্রস্থান

পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য প্রদর্শনী: চুয়াডাঙ্গায় জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ডিএনসি’র বড় জয়: তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ,কঠোর কর্মসূচির হুশিয়ারি

১১

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

১২

নোয়াখালী কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৩

১৩

চুয়াডাঙ্গার উন্নয়নে জেলা প্রশাসকের ব্যস্ত দিন: সড়ক নিরাপত্তা থেকে খালখনন ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন

১৪

কালিয়াকৈর পৌরসভার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে ময়লার স্তূপে দুর্গন্ধের ভোগান্তিতে পড়েছেন মিশনারি স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা

১৫

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১৬

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু ‎

১৭

সুস্থ প্রজন্ম গড়তে সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহে ব্যাপক কর্মসূচি পালন

১৮

শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

১৯

সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ:

২০
বিজ্ঞপ্তি