সাজেদুল ইসলাম
২৯ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতভর নির্যাতনের পর তার হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার একটি ধানক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার জিগাতলা গ্রামের ওই তরুণী সোমবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে যান। প্রতিদিনের মতো তিনি এলাকায় ঘোরাফেরা করতেন। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, বৃষ্টির কারণে তিনি ঘরেই আছেন। এ কারণে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে রাউৎবাড়ি এলাকায় এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে স্থানীয়রা খবর পেয়ে বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকালে তরুণীর চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। লোকজন দেখে তিনি ভয় পাচ্ছিলেন এবং তার চোখে পানি দেখা যায়।

তরুণীর পরিবার জানায়, জন্ম থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী বলেন, মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে সবাই স্নেহ করতেন। তার সঙ্গে এমন নৃশংস ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার ঘটেছে এবং মাদকসেবীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গ্রেফতার

বিয়ের ১৪ দিনেই সব শেষ: মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কসমেটিকস কর্মীর রহস্যজনক মৃত্যু: দুই বিড়াল আর একটি চিরকুট রেখে চলে গেলেন অহনা

সালথায় আওয়ামী লীগ নেতা সোহাগ চেয়ারম্যান আটক:

শাহজাদপুরে খামারিদের জন্য আধুনিক প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শরিফ উদ্দিনের বিদায় সংবর্ধনা: এক আদর্শ আলোকবর্তিকার প্রস্থান

পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য প্রদর্শনী: চুয়াডাঙ্গায় জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ডিএনসি’র বড় জয়: তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ,কঠোর কর্মসূচির হুশিয়ারি

১১

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

১২

নোয়াখালী কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৩

১৩

চুয়াডাঙ্গার উন্নয়নে জেলা প্রশাসকের ব্যস্ত দিন: সড়ক নিরাপত্তা থেকে খালখনন ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন

১৪

কালিয়াকৈর পৌরসভার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে ময়লার স্তূপে দুর্গন্ধের ভোগান্তিতে পড়েছেন মিশনারি স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা

১৫

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১৬

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু ‎

১৭

সুস্থ প্রজন্ম গড়তে সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহে ব্যাপক কর্মসূচি পালন

১৮

শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

১৯

সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ:

২০
বিজ্ঞপ্তি