চয়ন কুমার রায়
২৯ এপ্রিল ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

 

লালমনিরহাট জেলা প্রতিনিধি

মাদক মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের কারাদণ্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড আনাদায়ে আরো ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোঃ রওশন আলম এ আদেশ দেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির ২০১২ সালের ১৬মে একটি পিকআপ ভ্যান বোঝাই ভুট্টা নিয়ে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকাপটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩৪৪টি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার করে।
এসময় পুলিশ ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং সেকেন্দার আলী (৪৫) নামে তার এক সহযোগীকে আটক করে। পরে লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন এবং তাদের জেলহাজতে পাঠায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী ইউপি চেয়ারম্যান হুমায়ুনিআহমেদ কবির উপস্থিত ছিলেন। বুধবার বিকালেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গ্রেফতার

বিয়ের ১৪ দিনেই সব শেষ: মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কসমেটিকস কর্মীর রহস্যজনক মৃত্যু: দুই বিড়াল আর একটি চিরকুট রেখে চলে গেলেন অহনা

সালথায় আওয়ামী লীগ নেতা সোহাগ চেয়ারম্যান আটক:

শাহজাদপুরে খামারিদের জন্য আধুনিক প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শরিফ উদ্দিনের বিদায় সংবর্ধনা: এক আদর্শ আলোকবর্তিকার প্রস্থান

পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য প্রদর্শনী: চুয়াডাঙ্গায় জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ডিএনসি’র বড় জয়: তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ,কঠোর কর্মসূচির হুশিয়ারি

১১

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

১২

নোয়াখালী কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৩

১৩

চুয়াডাঙ্গার উন্নয়নে জেলা প্রশাসকের ব্যস্ত দিন: সড়ক নিরাপত্তা থেকে খালখনন ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন

১৪

কালিয়াকৈর পৌরসভার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে ময়লার স্তূপে দুর্গন্ধের ভোগান্তিতে পড়েছেন মিশনারি স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা

১৫

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১৬

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু ‎

১৭

সুস্থ প্রজন্ম গড়তে সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহে ব্যাপক কর্মসূচি পালন

১৮

শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

১৯

সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ:

২০
বিজ্ঞপ্তি