
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ————-
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত
সোমবার ভোর রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত নাসিমা খাতুন একই গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করেছিলেন নাসিমা খাতুন।
ভোর রাতে হঠাৎ বৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল আকৃতির রেইনট্রি গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
এই ঘটনায় দুর্গানগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানিয়েছেন,স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে একটি ঘর তুলে বসবাস করেছিলেন। গত সোমবার ভোর রাত্রে ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়েছিলো তাৎক্ষণিক তিনি প্রাণ হারান।

মন্তব্য করুন