
কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর তরুণ জেলে মো. স্বপন হোসেন (সিপন) ২২ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে দুর্ঘটনাস্থল থেকে কিছু দুরে নাসিরগঞ্জ বাতির খাল মাছ ঘাটে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে করা এই তরুণের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।.
ঘটনার বিবরণ
নিহত স্বপন উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে:.
নিখোঁজ: গত সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে নবীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে মই জাল দিয়ে চিংড়ি রেণু ধরতে যান তিনি।

দুর্ঘটনা: জাল ফেলার পর সাঁতরে সেটি টানার সময় অসাবধানতাবশত তার পায়ে জালের রশি পেঁচিয়ে যায়। মুহূর্তেই তিনি গভীর পানিতে তলিয়ে যান খবব পেয়ে কমল নগর ফায়ারর্ভিস এবং চাঁদপুর থেকে আসা ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পায়নি।
বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় স্বামীকে হারিয়ে নববধূ আখি আক্তার এখন নির্বাক। তার বারবার মূর্ছা যাওয়ার দৃশ্য দেখে উপস্থিত শত শত গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন।”.
প্রশাসনিক বক্তব্য
মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজিজুল হক জানান, নিহতের পরিবার মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছেন। তাদের প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করা হয়েছে।.
পরিবার সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষ করে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বপনের মরদেহ দাফন করা হবে। বিয়ের আনন্দঘন পরিবেশে এমন শোকের মাতম পুরো চরলরেন্স ইউনিয়নে বিষাদের সৃষ্টি করেছে।
মজিবলহক মুজিব
কমলনগর(লক্ষীপুর)প্রতিনিধিঃ
মন্তব্য করুন