খান শাকিল
২৬ এপ্রিল ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাশ উদ্ধারের ছয়দিন পরও নারী ও নবজাতকের পরিচয় শনাক্ত হয়নি পরিচয় ‎

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:——

‎টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে নারী ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধারের ৬ দিন পরও তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
‎গত সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পাচ্ছিলেন। তাঁরা সেখানে নারীর চুল দেখতে পান। এ সময় মাটির নিচের থাকা বস্তার একটি অংশ কুকুর কামড়ে ধরে টানছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের মাটি খুঁড়ে অজ্ঞাত নারী ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। পরে লাশ দুটি অজ্ঞাত হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

‎ঘটনার দিন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাটি খুঁড়ে বস্তা বের করার পর নারীর সঙ্গে নবজাতকের মরদেহ পাওয়া যায়। ওই নারী সাত থেকে আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নির্যাতনের কারণে তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে নবজাতকটি প্রসব হয় বলে পুলিশের ধারণা। মৃত্যুর পর দুজনকেই বস্তাবন্দী করে নদের পাড়ে মাটিচাপা দেওয়া হয়।


‎এ বিষয়ে রবিবার (২৬ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ পারভেজ বলেন, লাশ দুটি উদ্ধারের সময়ই অর্ধগলিত ছিল। সুরতহাল করার সময় নারীর গলায় ওড়না জাতীয় একটি কাপড় প্যাঁচানো পাওয়া যায়। ডান হাতের মাংসপেশি ছিল না। মনে হচ্ছিল কুকুরে কামড়িয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি টাঙ্গাইল মেডিকেল কলেজে পাঠানোর পর সেখানে ভিসেরা সহ প্রয়োজনীয় রিপোর্ট পেতে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে নারী ও নবজাতকের কীভাবে মৃত্যু হয়েছে, তা জানা যাবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দুজনেরই পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গ্রেফতার

বিয়ের ১৪ দিনেই সব শেষ: মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কসমেটিকস কর্মীর রহস্যজনক মৃত্যু: দুই বিড়াল আর একটি চিরকুট রেখে চলে গেলেন অহনা

সালথায় আওয়ামী লীগ নেতা সোহাগ চেয়ারম্যান আটক:

শাহজাদপুরে খামারিদের জন্য আধুনিক প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শরিফ উদ্দিনের বিদায় সংবর্ধনা: এক আদর্শ আলোকবর্তিকার প্রস্থান

পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য প্রদর্শনী: চুয়াডাঙ্গায় জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ডিএনসি’র বড় জয়: তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ,কঠোর কর্মসূচির হুশিয়ারি

১১

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

১২

নোয়াখালী কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৩

১৩

চুয়াডাঙ্গার উন্নয়নে জেলা প্রশাসকের ব্যস্ত দিন: সড়ক নিরাপত্তা থেকে খালখনন ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন

১৪

কালিয়াকৈর পৌরসভার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে ময়লার স্তূপে দুর্গন্ধের ভোগান্তিতে পড়েছেন মিশনারি স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা

১৫

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১৬

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু ‎

১৭

সুস্থ প্রজন্ম গড়তে সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহে ব্যাপক কর্মসূচি পালন

১৮

শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

১৯

সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ:

২০
বিজ্ঞপ্তি