বিশ্বজিৎ চন্দ্র সরকার
২৬ এপ্রিল ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ—-

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৯) উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) গোপালগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর আলী। সভায় সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাবেক কমিটির সভাপতি মোহাম্মদ জাসু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী শরিফুল আলম রনি, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বিগত সময়ের ইউনিয়নের আয়-ব্যয় ও বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছ হিসাব উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তারা গোপালগঞ্জে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান এবং আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানান।

এছাড়া সভায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়। তবে সাবেক শ্রমিক ইউনিয়নের নেতারা উল্লেখ করেন, সংশ্লিষ্ট শ্রমিকদের কার্ড অনুযায়ী প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।
সভায় সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আসন্ন নির্বাচনের জন্য ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রধান অতিথি সংসদ সদস্যের কাছে হস্তান্তর করেন।
সাবেক সভাপতি মোহাম্মদ জাসু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক কাজী শরিফুল আলম রনি বর্তমান কমিটির কাছে ইউনিয়নের আর্থিক হিসাব স্পষ্টভাবে উপস্থাপনের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর আলী শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে। এছাড়া তিনি গোপালগঞ্জে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, শ্রমিকদের চিকিৎসা, নিরাপত্তা ও সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভা শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গ্রেফতার

বিয়ের ১৪ দিনেই সব শেষ: মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কসমেটিকস কর্মীর রহস্যজনক মৃত্যু: দুই বিড়াল আর একটি চিরকুট রেখে চলে গেলেন অহনা

সালথায় আওয়ামী লীগ নেতা সোহাগ চেয়ারম্যান আটক:

শাহজাদপুরে খামারিদের জন্য আধুনিক প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শরিফ উদ্দিনের বিদায় সংবর্ধনা: এক আদর্শ আলোকবর্তিকার প্রস্থান

পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য প্রদর্শনী: চুয়াডাঙ্গায় জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ডিএনসি’র বড় জয়: তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ,কঠোর কর্মসূচির হুশিয়ারি

১১

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

১২

নোয়াখালী কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৩

১৩

চুয়াডাঙ্গার উন্নয়নে জেলা প্রশাসকের ব্যস্ত দিন: সড়ক নিরাপত্তা থেকে খালখনন ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন

১৪

কালিয়াকৈর পৌরসভার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে ময়লার স্তূপে দুর্গন্ধের ভোগান্তিতে পড়েছেন মিশনারি স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা

১৫

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১৬

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু ‎

১৭

সুস্থ প্রজন্ম গড়তে সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহে ব্যাপক কর্মসূচি পালন

১৮

শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

১৯

সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ:

২০
বিজ্ঞপ্তি