মোঃ আবদুল মোতালেব
২৮ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগমগঞ্জে প্রশংসায় ভাসছেন ইউএনও কায়েসুর রহমান ও এসিল্যান্ড শাহদাত হোসেন

 

নোয়াখালী জেলা প্রতিনিধি :——–

নোয়াখালীর বেগমগঞ্জে প্রশাসন যেন নতুন এক আস্থার নাম। দায়িত্ববোধ, মানবিকতা আর কর্মতৎপরতায় সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কায়েসুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদাত হোসেন।

তাঁদের নিরলস প্রচেষ্টায় বদলে যেতে শুরু করেছে জনসেবার চিত্র-ফিরেছে মানুষের মুখে স্বস্তির হাসি। ২০২৫ সালের ২ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও কায়েসুর রহমান যেন মাঠে-ঘাটে ছুটে চলা এক কর্মযোদ্ধা। বাণিজ্যিক এলাকা চৌমুহনীর দীর্ঘদিনের যানজট নিরসনে তাঁর দৃঢ় পদক্ষেপ সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমিয়েছে।

অবৈধ দখলমুক্ত করে ফুটপাতগুলো ফিরিয়ে দেওয়ার উদ্যোগে পথচারীরা এখন হাঁটতে পারছেন স্বস্তিতে। জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার, পরিবেশ রক্ষায় নিয়মিত তদারকি-সব মিলিয়ে তিনি যেন এক নিরলস পরিবর্তনের কারিগর। শুধু প্রশাসনিক কাজেই নয়, মানবিক দিক থেকেও তিনি অনন্য।

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চিকিৎসাসেবার মানোন্নয়ন, হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ- এসব উদ্যোগে সাধারণ মানুষের আস্থা দিন দিন বেড়েই চলেছে। দুর্দিনে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের খোঁজ নেওয়া-এসব কাজ তাঁকে মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন যোগদানের পর ভূমি অফিসে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগে ভোগান্তিতে থাকা মানুষ পাচ্ছেন স্বস্তি। নিয়মিত শুনানির মাধ্যমে সেবাগ্রহীতাদের সময় ও হয়রানি কমেছে উল্লেখযোগ্যভাবে।

ফসলি জমির টপসয়েল রক্ষা ও অবৈধভাবে জমি ভরাটের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান ইতোমধ্যেই আলোচনায় এসেছে। নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে দোষীদের জেল-জরিমানার আওতায় আনার মাধ্যমে ভূমিদস্যুদের দৌরাত্ম্য কমাতে সক্ষম হয়েছেন তিনি। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ভূমি ব্যবস্থাপনায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বেগমগঞ্জের সচেতন মহল বলছে-এই দুই কর্মকর্তার সমন্বিত প্রচেষ্টায় প্রশাসন এখন কেবল একটি দপ্তরের নাম নয়, বরং মানুষের আস্থার প্রতীক। তাঁদের আন্তরিকতা, সাহসিকতা ও জনবান্ধব মানসিকতা বেগমগঞ্জকে এগিয়ে নিচ্ছে এক নতুন সম্ভাবনার পথে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গ্রেফতার

বিয়ের ১৪ দিনেই সব শেষ: মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কসমেটিকস কর্মীর রহস্যজনক মৃত্যু: দুই বিড়াল আর একটি চিরকুট রেখে চলে গেলেন অহনা

সালথায় আওয়ামী লীগ নেতা সোহাগ চেয়ারম্যান আটক:

শাহজাদপুরে খামারিদের জন্য আধুনিক প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শরিফ উদ্দিনের বিদায় সংবর্ধনা: এক আদর্শ আলোকবর্তিকার প্রস্থান

পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য প্রদর্শনী: চুয়াডাঙ্গায় জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ডিএনসি’র বড় জয়: তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ,কঠোর কর্মসূচির হুশিয়ারি

১১

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

১২

নোয়াখালী কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৩

১৩

চুয়াডাঙ্গার উন্নয়নে জেলা প্রশাসকের ব্যস্ত দিন: সড়ক নিরাপত্তা থেকে খালখনন ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন

১৪

কালিয়াকৈর পৌরসভার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে ময়লার স্তূপে দুর্গন্ধের ভোগান্তিতে পড়েছেন মিশনারি স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা

১৫

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১৬

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু ‎

১৭

সুস্থ প্রজন্ম গড়তে সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহে ব্যাপক কর্মসূচি পালন

১৮

শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

১৯

সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ:

২০
বিজ্ঞপ্তি