শাহিদুল ইসলাম
২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

গাজীপুর সংবাদদাতা
সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা কাটারীভোগ চাউল ট্রাক সহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহার,আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে ৫৭০ বস্তা চাউল ও ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ট্রাকটি উদ্ধার করা হয় । এ ঘটনায় পুলিশ লিটন সরকার,ও সুমন সরকার কে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বগুড়া শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাউল ক্রয় করে ঢাকা মেট্রো (ট -১২ -৫০৫৮) নম্বরের ট্রাক ভর্তি করে সোমবার রাতে ঢাকার পথে রওনা হয়।চাউল ভর্তি ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌছালে একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ট্রাকের গতিরোধ করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ড্রাইভার ও হেলপারের হাত,পা, মুখ বেধে মহাসড়কের পাশে একটি ধান ক্ষেতে ফেলে রেখে চাউল ভর্তি ট্রাক নিয়ে চম্পট দেয়।

বিষয়টি জানতে পেরে চাউলের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শীমলা থানায় অভিযোগ দায়ের করেন।শীমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার থেকে ট্রাক এবং কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা,আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা ও মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তা সহ ৫৭০ বস্তা চাউল উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬) কে পুলিশ আটক করেছে।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা ট্রাক সহ ৫৭০ বস্তা চাউল উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গ্রেফতার

বিয়ের ১৪ দিনেই সব শেষ: মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কসমেটিকস কর্মীর রহস্যজনক মৃত্যু: দুই বিড়াল আর একটি চিরকুট রেখে চলে গেলেন অহনা

সালথায় আওয়ামী লীগ নেতা সোহাগ চেয়ারম্যান আটক:

শাহজাদপুরে খামারিদের জন্য আধুনিক প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শরিফ উদ্দিনের বিদায় সংবর্ধনা: এক আদর্শ আলোকবর্তিকার প্রস্থান

পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য প্রদর্শনী: চুয়াডাঙ্গায় জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

১০

মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ডিএনসি’র বড় জয়: তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ,কঠোর কর্মসূচির হুশিয়ারি

১২

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

১৩

নোয়াখালী কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৩

১৪

চুয়াডাঙ্গার উন্নয়নে জেলা প্রশাসকের ব্যস্ত দিন: সড়ক নিরাপত্তা থেকে খালখনন ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন

১৫

কালিয়াকৈর পৌরসভার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে ময়লার স্তূপে দুর্গন্ধের ভোগান্তিতে পড়েছেন মিশনারি স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা

১৬

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

১৭

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু ‎

১৮

সুস্থ প্রজন্ম গড়তে সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহে ব্যাপক কর্মসূচি পালন

১৯

শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

২০
বিজ্ঞপ্তি